
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজেডএম হেলাল উদ্দিন চৌধুরী। নিচে তার স্ট্যাটাসটি হুবহু প্রকাশ করা হলো।
অদ্য ২৬/০৮/২০১৯ ইংরেজী তারিখ রোজ সোমবার হইতে অামি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি’র চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌরসভা শাখা বি,এন,পি’র সকল প্রকার রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম, এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি’র একজন নিবেদিত সমর্থক হিসাবে ও অামি অামর সকল প্রকার রাজনৈতিক সমর্থন প্রত্যাহার করিলাম। বি,এন,পি’র রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করে সমর্থন প্রত্যাহার ও সরে দাড়ানোর অন্যতম ও উল্লেখযোগ্য কয়েকটি কারনের মধ্যে গুরুত্বপূর্ণ কারন হচ্ছে যথাক্রমে – ১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি বর্তমানে সম্পূর্ণ ভাবে নেতৃত্ব শুন্য একটি রাজনৈতিক দল। এই দলটিকে বাস্তবে কে পরিচালনা করিতেছে বি,এন,পি’র অনেক শীর্ষস্থানীয় নেতা,কর্মী ও সমর্থক গন সহ তৃণমূল পর্যায়ের বেশীরভাগ নেত,কর্মী ও সমর্থকরাও কিছুই জানেনা। ২। বর্তমানে যে কয়জন শীর্ষ নেতা এই দলটি পরিচালনা করিতেছ, তারা এই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছেন না কি দলটিকে নিচ্ছিন্ন করে দিচ্ছে , তাহা বর্তমানে উচ্চ পর্যায় থেকে তৃনমূল পর্যায়ের নেতা,কর্মী ও সমর্থক দেরকে ভেবে দেখতে হবে। বর্তমানে দল পরিচালনা কারী নেতাগন এই দলটিকে সূ- সংগঠিত করছে না কি দলটিকে নেতৃত্ব শুন্য করে দিচ্ছে তাও ভেবে দেখতে হবে। কারন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে তাদের বক্তব্যে সু-স্পষ্ট ভাবে দল ভাঙার ইংগিত পরিলক্ষিত হয়। বর্তমান দল পরিচালনা কারী নেতাগন একদিকে বলছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ২৯/১২/২০১৮ ইংরেজী তারিখ গভীর রাতে ভোটকেন্দ্র দখল করে সাধারন মানুষের ভোটাধিকার হরন করে ভোট চুরি করেছে। ৩০/১২/২০১৮ ইংরেজী তারিখ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই কারনে এটি একটি অ-নির্বাচিত সরকার,অামরা এই সরকারকে মানি না। অন্য দিকে দেখা যায় এই নেতাগনই ৩০/১২/২০১৮ ইংরেজী তারিখের নির্বাচনে বি,এন,পি’র ০৬ জন নির্বাচিত সংসদ সদস্যদেরকে জাতীয় সংসদে পাঠিয়ে শপথ গ্রহনের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য হিসবে যোগদান করান। এমনকি জাতীয় সংসদের রীতি অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যগনের সংখ্যা অানুপাতিক হারে প্রাপ্ত একটি সংরক্ষিত মহিলা অাসন পায় সেই অাসন টিতেও ব্যারিস্টার রুমিন ফারহানা কে এই নির্বাচন কমিশনারের অধীনে মহিলা অাসনে নমিনেশন দিয়ে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহনের মাধ্যমে জাতীয় সংসদে পাটানো হয়। বি,এন,পি’র নির্বাচিত সংসদ সদস্যগন সংসদীয় কার্যক্রমে দলের হয়ে অংশ গ্রহন করে বর্তমান সরকারকে স্বীকৃতি প্রদান করছেন। বর্তমান দল পরিচালনা কারী নেতাগন অারো বলেন যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অার কোন নির্বাচনে বি,এন,পি অংশ গ্রহন করবো না। সেইখানে দেখা গেল এই সংসদে যোগদান না করার করনে বর্তমান মহাসচিব মির্জা ফকরুল ইসলাম অালমগীরের সংসদ সদস্যপদ শুন্য হওয়া ঐ অাসনের উপ নির্বাচনে এই নির্বাচন কমিশনের অধীনে দলের পক্ষ থেকে নমিনেশন পেয়ে নির্বাচনে অংশ গ্রহন করে বি,এন,পি’র একজন নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও নির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করে জাতীয় সংসদে যোগদান করেছন এবং যথারীতি সংসদীয় কার্যক্রমেও অংশ গ্রহন করিতেছেন। এমনকি বর্তমান বিরোধীদলীয় নেতা হুসাইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুর কারনে শুন্য হওয়া অাসনেও এই নির্বাচন কমিশনের অধীনে বি,এন,পি’র একজন প্রার্থী উপ নির্বাচনে অংশ গ্রহণ করিতেছেন। তা’হলে বর্তমান দল পরিচালনা কারী নেতৃবৃন্দ গনকি দয়া করে বলবেন কি ? কার ইংগিতে বা কোন কারনে প্রায় ৪৫০ টির মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেন নাই। যার কারনে উপজেলা পর্যায়ের অনেক নেতাদেরা জন প্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























