[primeitworld_print id="11773"]
ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মাননা পেলেন সাংবাদিক বাবর

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে সারাদেশের বাছাইকৃত ২৫ জন সাংবাদিককে প্রেস কাউন্সিল আইন, আচরণ ও বিধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য অধিকার আইন ২০১৯ শীর্ষক এক কর্মশালা ২১ জুন রবিবার সকাল থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে
প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য দৈনিক অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।
প্রশিক্ষণ শেষে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরীর কাছ থেকে সনদপত্র গ্রহন করেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর। এছাড়াও প্রশিক্ষণার্থীদের সকলকে সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ টেলিকনফারেন্সে বলেন, সাংবাদিকদের মানোন্নয়ন ও অধিকার রক্ষা করার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে । পাশাপাশি দেশের প্রচলিত আইন এবং তথ্য অধিকার আইন ২০১৯ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে যাচ্ছে। আমরা যদি সকলে দেশের আইন মেনে চলি তাহলে কোথাও কোনো সাংবাদিক নির্যাতিত হবে না। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ভীতির উপর রাখলে সাহসী সাংবাদিকতা আশা করা যায় না । সাংবাদিকরা ক্ষমতাসীন দল, প্রশাসন ও অপরাধীদের হাতে বারবার নির্যাতিত হচ্ছে, যা কোন অবস্থাতেই কাম্য নয় । একজন সাংবাদিক সমস্ত হূমকি উপেক্ষা করে দেশের জন্য কাজ করা যাচ্ছে। রাষ্ট্রের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করা ।কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি। সাংবাদিকদের অপরাধীর মতো হাতকড়া পরিয়ে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা সব বিষয় নিয়ে তথ্যমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সাংবাদিকদের উপর যেকোনো নির্যাতন , জুলুম হলে আমরা প্রতিবাদ করে যাব। তিনি সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

ছবির ক্যাপশন বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এক দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিক শহীদুল ইসলাম বাবর কে সনদপত্র তুলে দিচ্ছেন ইকবাল সোবহান চৌধুরী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মাননা পেলেন সাংবাদিক বাবর

প্রকাশিত: ০৭:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০