
বাঁশখালী প্রতিনিধি :
ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বাঁশখালী পৌর শহরের দারুল কারীম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এসএম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী।
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সেক্রেটারী মাওলানা এইচএম রুহুল্লাহ, আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা আবু হানিফা, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা আমির হোসাইন নাছিরী, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মাহমুদুল ইসলাম, এমডি মিসবাহ উদ্দীন, যুবনেতা মাওলানা আমান উল্লাহ হাছান, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আবিদুর রহমান, মনিরুল ইসলাম, ছাত্র নেতা আব্বাস উদ্দীন, নুর হোসাইন প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















