ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বটতলী মোটর স্টেশনে ফুটপাতে অবৈধভাবে দোকান বসানো যাবে নাঃ লোহাগাড়া থানার ওসি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে ফুটপাতে প্রায় শতাধিক অবৈধ দোকানীকে উচ্ছেদ করা হয়েছে। ১৮ মে (শনিবার) বিকেল ৫টায় ঘন্টা ব্যাপী পরিচালিত এ অভিযানে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনকে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন । এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র, এসআই মুফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

জানা গেছে,
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গাড়ি পার্কিং ও শতাধিক দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং অনেক দোকানীকে সতর্ক করে দেওয়া হয়।

লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, রমজান মাসে বটতলী মোটর স্টেশনকে যানজট মুক্ত রাখতে অবৈধ ভাবে গড়ে ওঠা ফুটপাতে দোকান কোন মতে বসানো যাবে না। এ ছাড়া যন্ত্রতন্ত্র ভাবে মহাসড়কের উভয় পাশে গাড়ি পার্কিং না রাখারও নির্দেশ দেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বটতলী মোটর স্টেশনে ফুটপাতে অবৈধভাবে দোকান বসানো যাবে নাঃ লোহাগাড়া থানার ওসি

প্রকাশিত: ১০:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯