রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন,
কোরবানির ঈদ ও গবাদি পশুর হাটের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। পশু বাজারে মলম পার্টি, ছিনতাই,চুরি, সন্ত্রাসী ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপকর্ম রোধে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। গরু বাজারে নির্বিঘ্নে কেনাকাটা করার সুবিধার্থে পুলিশ ও ইজারাদারদের পক্ষ থেকে জাল টাকা সনাক্তকরণ মেশিনের পাশাপাশি ব্যাংক বুথ স্থাপন করা হবে।তিনি আরো বলেন, বাজারে পুলিশের পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেকোন ধরনের অভিযোগ থাকলে তা কন্ট্রোল রুমে জানাতে হবে। থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কিংবা তাদের এজেন্টের কোন প্রকার চাঁদা দিবেননা।পুলিশ পরিচয়ে কোন চাঁদা দিবেননা। এদের মাধ্যমে গবাদি পশুবাহী কোন গাড়ি থামিয়ে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেলে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০১৯উপলক্ষে ৪আগষ্ট সন্ধ্যায় লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ কার্যালয়ে লোহাগাড়া উপজেলার গবাদি পশুর হাটের ইজারাদার ও পরিবহন সেক্টরের প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এ সময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাম্মদ জহির উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, এসআই সোহেল সিকদার,এসআই পার্থ সারথী, এসআই বেলাল, এসআই বিকাশ রুদ্র, এএসআই মোহাম্মদ জহিরুল ইসলাম,এএসআই শফি উল্লাহ, এএসআই আবদুল হালিম, পদুয়া তেওয়ারী হাটের ইজারাদার ব্যবসায়ী আবুল হাসেম,সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ,সাংবাদিক হোসাইন মেহেদীসহ উপজেলার সকল পশুর হাটের ইজারাদারগণ উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















