
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব নিযুক্ত চরম্বা ইউপির প্যানেল চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ হোসেন।
২৪মে রাত সাড়ে ৮টার দিকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে বিএনপির অন্যন্যা নেতাকর্মীরা ও চরম্বা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী নব নিযুক্ত চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যানকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২২ মে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ক্ষমতা অর্পণ করা হয়। এতে বলা হয়েছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ, পদুয়া, চরম্বা, কলাউজান, লোহাগাড়া সদর ও পুটিবিলা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















