
নিজস্ব প্রতিবেদকঃ
গেল কয়েকদিন পুর্বে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে নিহত হয়েছে। আবার অনেক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী অসহায়। তাদের পাশে দাঁড়াচ্ছেন সমাজের বিত্তশালী ও রাজনৈতিক ব্যক্তিরা।
তারই ধারাবাহিকতায় ১২ জুন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহত রোগীসহ বার্ন ইউনিটে ভর্তি সকলের জন্য আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান,প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। পরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান,এমপিএইচ এর হাতে তার ব্যক্তিগত তহবিল হতে এ আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল ইসলাম আমিন।
এসময় চট্টগ্রাম মেডিকেল সার্জারি ওয়ার্ড ২৪ এর সহকারী রেজিষ্টার হিসেবে নাবিলা নাওয়ার নূর সাথে ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















