ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডলু খালের ভাঙনে হুমকিতে সড়ক ও শতবর্ষী কবরস্থান,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির!

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরে ডলুখালের ভাঙনে হুমকিতে রয়েছে একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ও শতবর্ষী কবরস্থানসহ একটি মসজিদ। অব্যাহত ভাঙনে যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে সড়কটি; একইসাথে খালগর্ভে হারিয়ে যাবে কবরস্থানটিও। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হাজারো মানুষ। দ্রুতসময়ের মধ্যে ভাঙন রোধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আধুনগর ৮নাম্বার ওয়ার্ডের মিয়া পাড়া ও গুনু চৌকিদার পাড়ার শতবর্ষী কবরস্থান এবং মসজিদের পাশে ডলুখালের একাধিকস্থানে দেখা দিয়েছে ভাঙন। বর্ষা এলেই আগ্রাসী হয়ে উঠে খালটি। ইতোমধ্যে বিভিন্ন সময়ের ভাঙনে সড়কের বেশকিছু অংশ খালগর্ভে বিলীন হয়ে স্থানীয়দের চলাচল করতে হচ্ছে কবরস্থানের জায়গায়। যেকোনো মুহূর্তে অক্ষত অংশটিও ভেঙে কবরস্থানসহ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় ইয়াসিন আরফাত বলেন, কবরস্থানের পাশেই ডলুখালের ভাঙন চলছে। ভাঙন এতোটাই তিব্র আকার ধারণ করেছে ইতোমধ্যে সড়কের বেশকিছু অংশ খালগর্ভে বিলীন হয়ে স্থানীয়দের চলাচল করতে হচ্ছে কবরস্থানের জায়গায়। যেকোনো মুহূর্তে অক্ষত অংশটিও ভেঙে কবরস্থানসহ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এলাকার বাসিন্দা, চট্টগ্রাম কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আজিম উদ্দিন বলেন, এ সড়কটি দিয়ে আমরা প্রতিদিন চলাচল করে থাকি।খালের ভাঙনে কবরস্থান হুমকির মুখে রয়েছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের উদ্যোগ নিলে আমাদের এলাকার জনগণ অনেক উপকৃত হবে।

নুরুল আমিন বলেন, এ কবরস্থান আমাদের অনেক পুরোনো। পাশে রয়েছে ডলু খাল।বিগত সময় বর্ষায় কয়েকবার খালের ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে খালের ভাঙনে কবরস্থান বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটির দ্রুত প্রতিকার চাই।

প্রবাসি ও এলাকার বাসিন্দা নুরু বলেন,ভারি বর্ষণে খালের ভাঙনে কবরস্খানের পার্শ্বে সড়কের অংশ ভেঙে গেছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি।

এলাকার বাসিন্দা ইমামুল আবেদীন চৌধুরী রিপন বলেন, আমাদের এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। পার্শ্বে খালের ভাঙনে আমাদের পারিবারিক কবরস্থান বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা উপজেলা নির্বাহি অফিসার বরাবর আবেদন করব।

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, কবরস্থানে পার্শ্বে খালের ভাঙন এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি, তারা দ্রুত বিষয়টি সংস্কারের উদ্যোগ নিবেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ বলেন, ভাঙনের বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি।সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ডলু খালের ভাঙনে হুমকিতে সড়ক ও শতবর্ষী কবরস্থান,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির!

প্রকাশিত: ০৭:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫