ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সারাদেশ থেকে ছাত্র-জনতা আসবে ঢাকায়, ফেরত পাঠানো হবে একই ট্রেনে

জুলাই ঘোষণাপত্র উপলক্ষে সরকার ভাড়া করল আট জোড়া বিশেষ ট্রেন

আগামী ৫ আগস্ট ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। এই কর্মসূচিতে সারাদেশ থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে ট্রেনগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, “বাণিজ্যিক বিবেচনায় আমরা আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি, যেগুলো নির্ধারিত গন্তব্য থেকে ঢাকায় অংশগ্রহণকারীদের এনে আবার কর্মসূচি শেষে ফিরিয়ে নিয়ে যাবে।”

সচিব জানান, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী পরিবহনের জন্য ট্রেনগুলো নির্ধারণ করা হয়েছে। বিকেলে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য ট্রেনগুলো দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে।

তিনি আরও বলেন, “সমাবেশ শেষে রাত ৮টা, ৯টা এবং ১০টার মধ্যে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। অন্যান্য ট্রেনের সময়সূচি যাতে বিঘ্নিত না হয়, সে অনুযায়ী বিশেষ ট্রেনের সময় নির্ধারণ করা হয়েছে।”

উল্লেখ্য, এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানটি জুলাই মাসের গণআন্দোলনের স্মৃতিচারণ ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সারাদেশ থেকে ছাত্র-জনতা আসবে ঢাকায়, ফেরত পাঠানো হবে একই ট্রেনে

জুলাই ঘোষণাপত্র উপলক্ষে সরকার ভাড়া করল আট জোড়া বিশেষ ট্রেন

প্রকাশিত: ১১:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫