
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইউপির ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ সৈয়দ হোসেন।
২২মে জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক পত্রে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

জেলা প্রশাসক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারামতে ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সৈয়দ হোসেনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হল।যাহার স্বারক নং ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে একইদিন সন্ধ্যায় চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সৈয়দ হোসেন দায়িত্ব পাওয়ায় চরম্বার আতিয়ার পাড়াসহ ১নং ওয়ার্ডের জনগণ, এলাকার তরুণ ও যুবকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দায়িত্ব প্রাপ্ত চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেদককে জানান, সরকারি ভাবে আইনীগত প্রক্রিয়ার মাধ্যমে আমাকে ইউনিয়ন পরিষদ পরিচালনায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। এ ব্যাপারে আমি ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসি দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি।এ ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















