
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা-২৫ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় ১হাজার ২শ ৯০জন অতি দরিদ্র ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

২জুন সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউপি প্রাঙনে এসব চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সৈয়দ হোসেন, চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা শামশুল ইসলাম হেলালী,

চরম্বা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শফিকুল আলম লিটন,সমাজসেবক ও রাজনীতিবীদ মাস্টার হেলাল উদ্দিন, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মমতাজুর রহমান, ইউপি সেক্রেটারি অহিদুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদিন, শওকত হোসেনসহ গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















