ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি চট্টগ্রামের মিনা

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট

চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে জুলাই’১৯ মাসে অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক কর্মমূল্যায়ণে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
মঙ্গলবার  ২০ আগস্ট সকালে অনুষ্ঠিত  রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নিকট হতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
এছাড়া রেঞ্জের-
* শ্রেষ্ঠ থানা মনোনীত হয়েছে রাউজান থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন মো: কেপায়েত উল্লাহ, অফিসার ইনচার্জ, রাউজান থানা।
* শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।
* যৌথভাবে শ্রেষ্ঠ মামলাতদন্তকারী অফিসার মনোনীত হয়েছেন সীতাকুণ্ড থানার এসআই (নি:) মো: আব্দুল মজিদ এবং ফটিকছড়ি থানার এসআই (নি:) আরিফুল আলম অপু।
* শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার মনোনীত হয়েছেন চন্দনাইশ থানার এসআই (নি:) মো: মজিবুর রহমান।
এ স্বীকৃতি চট্টগ্রাম জেলা পুলিশের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসপি চট্টগ্রামের মিনা

প্রকাশিত: ০৩:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯