
রায়হান সিকদারঃ
আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সম্প্রতি গঠিত ফুটবল কমিটিতে ভাইস–চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক,চট্টগ্রামস্থ টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন চৌধুরী।
তার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামে। তার বাবার নাম ইউনুচ মিয়া। নাছির উদ্দিন চৌধুরী পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন উত্তর পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
নব গঠিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সম্প্রতি গঠিত ফুটবল কমিটির ভাইস–চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেদককে বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত ও গর্বিত। ক্লাবের ক্রীড়া ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি সম্পূর্ণ নিষ্ঠা, উদ্যম ও অভিজ্ঞতা দিয়ে কাজ করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে নৈতিকতা, নেতৃত্ব ও সততার শিক্ষা দেওয়াই আমার মূল লক্ষ্য। খেলাধুলায় থাকলে তরুণ ও যুবকরা বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে।খেলাধুলায় মনোবল বৃদ্ধি পায়। তাই সকল সমর্থক ও ক্লাব সদস্যদের সহযোগিতা পেলে আমরা চট্টগ্রামের ফুটবলে নতুন জাগরণ আনতে পারব। এজন্য,সবার সহযোগিতা প্রয়োজন। তাকে এ কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করায় চট্টগ্রাম মোহামেডান ফুটবল কমিটির সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর চট্টগ্রাম মোহামেডান ফুটবল কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে সভাপতি করে এবং দিদার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১জন বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















