
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানান, গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















