
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে সামাজিক ও মানবিক সংগঠন পদুয়া নিজতালুক এলাকায় প্রতিষ্ঠিত কিশোর আলো পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২৫ উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করা হয়েছে।
গত ৮জুন(রোববার) পদুয়ার ৩নং ওয়ার্ডস্থ নিজতালুক বায়তুল হিকমা মাদ্রাসা প্রাঙনে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি-সম্পাদক, সাংগঠনিকসহ আটটি পদে নির্বাচনের কার্যক্রম চলে। নির্বাচনে সাংগঠনিক সম্পাদকের ভোট হয়। বাকিসব পদে বিনা প্রতিদ্বন্ধিতার মাধ্যমে নির্বাচিত হয়।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আহমদ কবিব। প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন মোঃ হামিদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলী আহমদ এবং সহকারী হিসেবে
ছিলেন যথাক্রমে মাস্টার ফরিদ উদ্দিন, মোঃ শাহ আলম, প্রবাসী নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আবছার এবং সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন।

এছাড়াও উক্ত কমিটিতে বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সেলিম, সহ-সভাপতি আবুল বশর,
এবং গোপন ভোট ব্যালটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবু হাসান, বিনা প্রতিদ্বন্ধিতায় অর্থ সম্পাদক পদে নাঈমুল ইসলাম নাসিম, ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম খোকন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আকিবুল ইসলাম নির্বাচিত হন।
নবগঠিত কিশোর আলো পরিষদের সভাপতি নুরুল আবছার তার অনূভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া। এলাকার সামাজিক সংগঠনে নেতৃত্ব দেওয়া, সমাজের মানুষের কল্যাণে কাজ করাটা বড় গৌরবের ও সম্মানের। আমি আমার এলাকায় নিজের সবোচ্চটা দিয়ে মানুষের পাশে থেকে আমাদের এ সামাজিক ও মানবিক সংগঠনের কার্যক্রমকে অনেক গতিশীল করতে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত,করেন তিনি। এজন্য এলাকাবাসী ও নব গঠিত কমিটির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, কিশোর আলো ত্রি-বার্ষিক নির্বাচনে আট জনের কার্যকরী পরিষদের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















