
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারককবাদ জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় ওসি বলেন, একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কোরবানী”। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব,ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে।
ওসি মোঃ রাশেদুল ইসলাম আরও বলেন, হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ” ঈদ মোবারক”
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















