ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইভটিজার, বখাটে, সন্ত্রাসীদের কোন ধরণের ছাড় নেইঃ লোহাগাড়ায় ঈদ বাজার পরিদর্শনে হাসানুজামান মোল্যা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

ঈদকে সামনে রেখে লোহাগাড়া উপজেলা বটতলীর শপিংমল গুলো পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজামান মোল্যা ।

২৬মে (রবিবার) রাতে কর্ণফুলি সিটি, স্টার সুপার মার্কেটসহ কয়েকটি শপিংমল পরিদর্শনে যান। এ সময় তিনি মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন।কোন ব্যবসায়ী নীরব চাঁদাবাজির শিকার হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজামান মোল্যা ব্যবসায়ী নেতাদের বলেন, আপনারা নির্বিঘ্নে ব্যবসা করে যান । কোন সমস্যা হলেই পুলিশকে অবহিত করবেন। স্বছন্দে ব্যবসা করার জন্য পুলিশের পক্ষ যা যা করা দরকার তাই করা হবে।

তিনি আরো বলেন, শপিং করতে আসা নারীরা যেন কোন হয়রানি বা ইভটিজিং এর শিকার না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। ইভটিজারদের ধরতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। প্রতিটি মার্কেটে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলি মার্কেটের ব্যবসায়ী নেতা ও স্বপ্নপূরীর মালিক খোরশেদ আলম, ডাটা বাজার শো রুমের মালিক নেজাম উদ্দিন ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, লোহাগাড়া থানার এস আই আবদুল হক, এস আই বেলালসহ সঙ্গীয় ফোর্স।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ইভটিজার, বখাটে, সন্ত্রাসীদের কোন ধরণের ছাড় নেইঃ লোহাগাড়ায় ঈদ বাজার পরিদর্শনে হাসানুজামান মোল্যা

প্রকাশিত: ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯