
এ.এম হোবাইব সজীবঃ
আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করা উচিত বলে মন্তব্য করেছেন। স্কুল জীবনের গন্ডি পেরিয়ে যখন একজন শিক্ষার্থী কলেজ জীবনে পদার্পণ করে তখন তার একটি স্বাধীন মনন জগৎ গড়ে উঠে। সব কিছুকে তখন তারা ইচ্ছানুযায়ী করতে চাই। তাই স্কুল জীবনে একজন শিক্ষার্থীকে ভাল-মন্দ বুঝার বিষয়টি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারলে তারা দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি।
১লা মার্চ রবিবার দুপুরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে এমপি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সেলিম চৌধুরী ও সরওয়ার আজিম
অত্র বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















