
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
নামাজ আদায়ের প্রতি ভালবাসা ও আগ্রহী হতে শিশু কিশোরদের উৎসাহ যোগাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের উদ্যোগকে সমর্থ জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অামিরাবাদ জনকল্যাণ জামে মসজিদ পরিচালনা কমিটির সহযোগীতায় এলাকার মুহাম্মদ মামুনুল ইসলাম মামুন নামের এক যুবক ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন।
উপজেলার অামিরাবাদ জনকল্যাণ জামে মসজিদে একটানা ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করলে এলাকার শিশু-কিশোরদের পুরস্কৃত করা হবে বলে ঘোষনা দেন সমাজসেবক মামুনুল ইসলাম মামুন।
তারই ধারাবাহিকতায় গত জানুয়ারী মাসের ০১ তারিখ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
আজ ১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) ৪১দিন পূর্ণ হলে রাত ৮টায় জনকল্যাণ জামে মসজিদে অানুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২৫ জন শিশু-কিশোরদের তার নিজস্ব তহবিল থেকে নগদ টাকা ও মায়ে’দের জন্য হাঁড়িপাতিল দিয়ে পুরস্কৃত করা হয়।
১২৫ জনের মধ্যে লটারীর মাধ্যমে ১৩জন কিশোরকে পুরস্কার হিসেবে দামী বাইসাইকেলও দেয়া হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অালহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
গেস্ট অব অনার ছিলেন, শিক্ষাবিদ ও সমাজসেবক ও শিল্পপতি মুহাম্মদ অাবুল বশর আবু। বিশেষ অতিথি ছিলেন অামিরাবাদ ইউপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস.এম. ইউনুছ।
খাগড়াছড়ির মহালছড়ি থানার অফিসার ইনচার্জ, আমিরাবাদের কৃতি সন্তান জাহাঙ্গীর অালম,
কক্সবাজার সদর বাজার কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ মোস্তাক আহমদ,
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর অালম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তোলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















