
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
মাস্টার অলি উল্লাহ চৌধুরী। তার পিতার নাম মরহুম আশরফ আলী চৌধুরী। তার গ্রামের বাড়ী আমিরাবাদের মাস্টার হাট এলাকায়। তার গর্বিত পিতা মরহুম আশরাফ আলী চৌধুরীর নামকরণে ওই গ্রামে প্রতিষ্টিত দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন অলি উল্লাহ চৌধুরী। তিনি বিদ্যালয়ের বার বার পরিচালনা কমিটির সফল সভাপতি, শিক্ষানুরাগী ও শিল্পপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর গর্বিত পিতা। ফোরকান উল্লাহ চৌধুরীর দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল।বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য অলি উল্লাহ চৌধুরী এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন।
শিক্ষাক্ষেত্র বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি পদক ও সম্মাননা অর্জন করলেন শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরী। ৭১ স্মৃতি সংসদের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনাতায়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খাঁন।
অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামশুল হক টুকুসহ অনেকেই উপস্হিত ছিলেন।
প্রবীণ শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি পদক সম্মাননা অর্জন করায় লোহাগাড়াবাসী তাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















