ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী

রায়হান সিকদারঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২জুন উক্ত কমিটিতে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর, শিক্ষাবিদ অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে বিদ্যালয়ের সভাপতি করে কমিটির অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম।

উক্ত কমিটিতে শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সদস্য হলেন ওসমান গনি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সদস্য হলেন আবদুল আলম এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফজলুল করিমকে সদস্য সচিব মনোনীত করা হয়।

নবগঠিত আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী বলেন, এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য,রয়েছে,সুনাম রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখতে সক্ষম হবে এ কমিটি। তিনি আরও বলেন, আমি চেষ্টা করব বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করার জন্য। শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী

প্রকাশিত: ১২:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫