
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পুর্ব পদুয়া আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
১৩ অক্টোবর (সোমবার) দুপুর ২টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।
বিদ্যালয় পরিদর্শনে গেলে তাকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদ হোছাইন ও অন্যান্য শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে বাংলা ও ইংরেজি বিষয়ে তাদের পাঠদানে দক্ষতা যাচাই-বাছাই করেন এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, উচ্চারণ ও আগ্রহ দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।তিনি শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,“মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের মূল চাবিকাঠি হলো শিক্ষক। নিষ্ঠা, দায়িত্ববোধ ও ভালোবাসা দিয়ে পাঠদান করতে হবে।”
বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা দেখে তিনি অত্যন্ত প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ আনম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আকম হামিদুল হক,সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,চৌধুরী মোহাম্মদ ছালেহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















