ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অল্পের জন্য রক্ষা পেল বাসের সব যাত্রী!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় অল্পের জন্য রক্ষা পেল বাসের ৩০ যাত্রী!

(৭ আগস্ট) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের কেরানীহাটের উত্তরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি দ্রুতগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে আন্ধার মা’র দরগা এলাকায় খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে একটি ধীরগতির ভটভটিকে ধাক্কা দিয়ে বাসটি পাশের গভীর খাদে পড়ে যায়। তবে খাদে পড়ার সময় একটি বড় গাছে আটকে থাকায় বাসটি খালে পড়েনি।ফলে প্রাণহানী থেকে রক্ষা পেল বাসের যাত্রীরা।

বাসযাত্রী নাসির উদ্দিন জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাস খাদে পড়ার সময় একটি গাছে আটকে যায়। আল্লাহর রহমতে বড়ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। গাড়িতে নারীসহ অনেক যাত্রী ছিলেন। যাদের সবাই কমবেশি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজে যোগ দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে চলে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও নজরদারির দাবি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

অল্পের জন্য রক্ষা পেল বাসের সব যাত্রী!

প্রকাশিত: ০১:২২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫