ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া ক্রীড়া সংস্থার কমিটি; ৫ দিনের মাথায় বদলি ইউএনও

সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন না করে নাটকীয়ভাবে ৪১ সদস্যের সিলেকশন কমিটি গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় বদলি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে সাতকানিয়া থেকে প্রত্যাহার করে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গত ১৮ আগস্ট উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোটগ্রহণ ছাড়াই ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মাত্র পাঁচ দিন পর, ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে খোন্দকার মাহমুদুল হাসানকে সাতকানিয়ার ইউএনও পদ থেকে সরিয়ে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই বদলিকে কেন্দ্র করে সাতকানিয়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কারণ, ক্রীড়া সংস্থার নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ ধাপগুলো শেষ হওয়ার পরও ভোটগ্রহণ হয়নি। এর পরিবর্তে গঠন করা হয় ৪১ সদস্যের সিলেকশন কমিটি।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ক্রীড়া সংশ্লিষ্টদের একাংশ এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে ভোটগ্রহণের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখন নির্বাচন স্থগিত করে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে সিলেকশন কমিটির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এর মধ্যেই ২৩ আগস্ট প্রকাশিত তৃতীয় দফার বদলি আদেশে খোন্দকার মাহমুদুল হাসানকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়। ফলে ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে বিতর্কের মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর বদলির বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গত ১০ মার্চ তাঁকে সাতকানিয়া থেকে প্রত্যাহার করে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরে ২৩ এপ্রিল তাঁকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে দুই দফা বদলি আদেশের পরও তিনি সাতকানিয়ায় দায়িত্ব পালন করে আসছিলেন।

সর্বশেষ প্রজ্ঞাপনে তাঁকে কোনো নির্দিষ্ট উপজেলায় পদায়ন করা হয়নি। বরং ঢাকা বিভাগে ন্যস্ত করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।

খোন্দকার মাহমুদুল হাসান ২০২৫ সালের ২৯ জুলাই সাতকানিয়ার ইউএনও হিসেবে যোগ দেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকবিরোধী অভিযান, অবৈধ বালু উত্তোলন ও পাহাড়-মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নানা প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি আলোচনায় ছিলেন। পাশাপাশি তাঁর কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও তৈরি হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নির্বাচন ছাড়া ক্রীড়া সংস্থার কমিটি; ৫ দিনের মাথায় বদলি ইউএনও

নির্বাচন ছাড়া ক্রীড়া সংস্থার কমিটি; ৫ দিনের মাথায় বদলি ইউএনও

প্রকাশিত: ০৪:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬