রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ ৫মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১টি পিক-আপ ও ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়াঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র মঈনুদ্দিন(২৭), চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার মৃত আলী আহমদের পুত্র শফি(৩৫), টেকনাফ লম্বরী জাফরান বাড়ীর নুর আলমের স্ত্রী আয়েশা খাঁতুন(২৫), কক্সবাজার পৌরসভার মহাজর পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র নুরুল বশর(৩৪), কক্সবাজার জেলার টেকনাফ ওয়াইকং বালু খালীর মৃত সৈয়দ কবিরের পুত্র মুসা আকবর রুবেল(২৫)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে গতকাল রাত সাড়ে ১১টায় ওসি জাকের হোসাইন মাহমুদ,এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে ১টি পিকআপ গাড়ীতে তল্লাশী চালিয়ে মাঈনুদ্দিন, শফি, আয়েশা খাঁতুন ও নুরুল বশরকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১টি মিনিট্রাক থেকে তল্লাশী চালিয়ে মুসা আকবর রুবেলকে ৪হাজার পিচসহ মোট ৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মহিলাসহ ৫মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।

আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পৃথকভাবে ২টি মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।