নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬হাজার ৮`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হল সাতকানিয়া উপজেলার ছদাহা রোয়াজির পাড়ার মোঃ ইসমাঈলের পুত্র বাহা উদ্দিন তারেক(২৬) এবং বান্দরবান ওসমান কলোনীর সুয়ালক বাজার নুর মোহাম্মদের পুত্র আবদুল হামিদ(৩৫)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তারেকের কাছ থেকে ৫২০০পিচ ইয়াবা এবং আবদুল হামিদের কাছ থেকে ১৬০০ পিচ ট্যাবলেটসহ মোট ৬৮০০ পিচ ইয়াবা এবং ২মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৭জানুয়ারী সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।