লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে ঢাকা সাভার কাদারচর এলাকার মোখলেচ মিয়া প্রকাশ রানার পুত্র আমির আহমদ প্রকাশ নয়ন মিয়া (৩৭), ফুলবাড়িয়া হারাণ নগর এলাকার সেরু মিয়ার পুত্র শফিকুল ইসলাম সেলিম প্রকাশ গুটি সেলিম (৩৩) এবং মাহবুব আহমদের পুত্র জীবন আহমদ(২৭)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে হতে চট্টগ্রাম অভিমূখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১ মে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।