দেশবাংলা ডেস্কঃ
অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, ক্লু বিহীন মামলার তথ্য উদঘাটন, অাসামী গ্রেফতার এবং গ্রেফতার পরোয়ানা তামিল সহ সার্বিক বিবেচনায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহজাহান, পিপিএম মহোদয় নভেম্বর ২০১৮ইং মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ এসআই হিসেবে সন্দ্বীপ থানায় কর্মরত এসআই মোঃ হেলাল খাঁন ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ ওয়াসীম মিয়াকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা ন করে হয়েছে।১০ডিসেম্বর সকালে চট্টগ্রাম পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় ওসি শাহজাহানকে সনদ পত্র প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সুপার জনাব নুরে আলম মিনা বিপিএম.পিপিএম।এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।