নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারিরা হল বাগেরহাট কচুয়া কাকারবিল এলাকার জাকির শেখের পুত্র সিরাজুল ইসলাম(২৫) এবং টেকনাফ কেকেপাড়া মৃত মোঃ ইউসুফের পুত্র মোঃ আলমগীর(২২)
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১ নভেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।