নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাঠ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারি কক্সবাজার জেলার রামু উপজেলার মিঠাছড়া ইউপির দক্ষিণ মিঠাছড়া এলাকার মৃত আলী আহমদ মেম্বারের পুত্র সিরাজ উল্লাহ (৩২)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক মাদক কারবারীকে আটক করে এসময় তার কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছ বলে থানা সুত্রে জানা গেছে।