লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২৩ উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর।
সভায় আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২৩ উদযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রস্তুতিমূলক সভায় এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।