নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়ার নিদানিয়া আবুল হাসেমের পুত্র বোরহান উদ্দিন(২০)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই যুযুৎসু যস চাকমার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর ইউনিয়নের থানার সামনে হতে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং এক মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৩ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।