নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টাইপালং এলাকার মৃত কালু মিয়ার পুত্র শাহজাহান(৩০), একই উপজেলার দুছড়ি গুরা মিয়ার বাড়ীর সুরুত আলীর পুত্র ইউনুছ(২১) ও টেকনাফ মাঠ পাড়া এলাকাে জহির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম(৫০)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই পার্থসারথি হাওলাদারে নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে অভিযান চালিয়ে শাহজাহান ও ইউনুছের কাছ থেকে ১৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আরেফা বেগমের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবাসহ মোট ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, নারীসহ ৩মাদক কারবারিকে আটক করে।
উদ্ধারকৃত ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ৪৫লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান।
আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।