নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ ১হাজার ২`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল কুষ্টিয়া জেলার কুমারখালি চাপড়া ইউনিয়নের সাওতা এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র মোঃ সেলিম মাহমুদ(৪৩) এবং উপজেলার পুটিবিলা ইউনিয়নের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ার এজাহার মিয়ার পুত্র মোহাম্মদ ইসলাম(২৬)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযানে ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই দেলোয়ার`র নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সেলিম মাহমুদের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা এবং উপজেলা সদর ইউনিয়নের উজিরভিটা নুরুল চৌকিদারের ছেলের দোকানের সামনে হতে মুহাম্মদ ইসলামের কাছ থেকে ২০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৫আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।