
খোরশেদ আলম শিমুল
হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় রুবেল(২৯) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার পৌনে এগারটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হাটহাজারী বাসস্ট্যন্ড সিঙ্গার শোরুমের সামনে ঘটনাটি ঘটে।
নিহত পৌর এলাকার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ড নুর আলম সওদাগরের বাড়ির আব্দুল খালেকের পুত্র।
সরেজমিনে জানা যায়, ঘটনার সময় নগরমুখি মালবাহি একটি ট্রাক( ন-২৫৫৯)কে নিহত রুবেল মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৪-৯৭৯৮) দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে মাটিতে লুুটে পড়ে।
স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই জাহাঙ্গীর মোল্লা জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।