রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনে (৪৭ ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৮ নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মার যান মারা যান তিনি।
লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের ভিল্ল্যা পাড়ার কবির আহমদের পুত্র। তিনি লোহাগাড়া থানার সামনে একটি কম্পিউটারের দোকান করত।
নিহতের চাচাত ভাই মুফিজুর রহমান মেম্বার জানান, গত ১২ নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সদর পুরাতন থানা গেইটের সামনে এস আলম বাস- সিএনজি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যায়। আজ বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।