লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আমার টাকায় আমার সেতু,স্বপ্নের বাংলাদেশে পদ্মা সেতু এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
স্বপ্নের পদ্মা সেতুকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় এক এক বর্নাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন শনিবার সকাল ৯টার দিকে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি থানা প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ এলাকায় পদক্ষিণ করে পুণরায় থানায় এসে শেষ করা হয়।
লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ আনন্দ র্যালীতে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সহ-সভাপতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুুহাম্মদ অাখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈযবুল হক বেদার,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,কলাউজান ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ আবদুল ওয়াহেদ, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,লোহাগাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মুুহাম্মদ ফারুক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুহাম্মদ রিদুয়ানুল হক সুজন,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, লোহাগাড়া সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের দায়িত্বপ্রাপ্ত নারীনেত্রী শিক্ষিকা স্বপ্না দেবী, মিসেস জেসমিন আকতার, নারীনেত্রী কোহিনুর আকতার, সাবেক মহিলা মেম্বার ও আওয়ামীলীগ নেত্রী মিসেস জেসমিন আকতার।
এছাড়াও র্যালীতে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।