নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সুখছড়ি মাতারদিঘীর পাড়ে শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর রাত ৮টার দিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার।
বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী,যুগ্ন আহবায়ক মুুহাম্মদ কামাল উদ্দিন,যুগ্ন আহবায়ক দিদারুল আলম বাবুল, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ, আওয়ামী লীগ নেতা আবদুল হাই চুট্টু,ডাঃ সমির ভট্টাচার্য।
অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি রুবেল বিশ্বাস,সাধারণ সম্পাদক,চট্টগ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী ও আমিরাবাদের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তরুণ আওয়ামী লীগ নেতা কপিল বিশ্বাস, মুন্সী নারায়ণ কান্তি দাশ, মুন্সী আনন্দ মোহন দাশ, লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক রায়হান সিকদার,বিজনেস বাংলাদেশ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে পূজা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় এবং গীতা পাঠ করা শিশুদের কে পুরুষ্কার দেওয়া হয়।