দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নং নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া সানাউল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাসিনা জাফর। ফাউন্ডেশনের সভাপতি মোরশেদ তালুকদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজয় টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান নেজাম উদ্দিন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার সহ আরো অনেকেই। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য, বিজয় টেলিভিশনের প্রতিবেদক মোহাম্মদ নাছির উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেন, অনুষ্ঠানের পক্ষ থেকে বিজয় টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন।