রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আসহাব উদ্দিন ।
৩১ ডিসেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যায় লোহাগাড়া সদর বটতলী একটি রেস্টুরেন্ট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে সাংবাদিকদের জানান, আগামী চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো। চরম্বা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি চরম্বাবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। সরকারের উন্নয়ন গুলো তৃণমুলে পৌছে দিতে আমি রাজনৈতিক কর্মী হয়ে কাজ করছি।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি নির্বাচনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি। চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো। দলের কর্মী বান্ধব নেতা হিসেবে আমি আল্লাহর রহমতে আসন্ন চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাবো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন এই সম্ভাব্য প্রার্থী। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, চরম্বা ইউপির সাবেক মেম্বার মোস্তাক আহমদ,চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা মুহাম্মদ আইয়ুব কোম্পানী, ছাত্রলীগ নেতা মুহাম্মদ মহি উদ্দিন,যুবলীগ নেতা ও ব্যবসায়ী মুহাম্মদ নুরুল ইসলাম, যুবলীগ নেতা মুহাম্মদ নাজিম উদ্দিন,ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।।