লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চরম্বা আতিয়ার পাড়াবাসী।
২৬ ডিসেম্বর দুপুরে চরম্বা আতিয়ার পাড়া গ্রামের কৃতি সন্তান দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিবের বাড়ীতে তিনি আগমন করলে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্হিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরম্বার আগামী দিনের কান্ডারী,সাবেক ছাত্রনেতা মোঃ আছহাব উদ্দিন, অত্র এলাকার কৃতি সন্তান মোঃ জহির, নজরুল সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।