বিশেষ প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধামন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া আজ শনিবার(১১ জানুয়ারী) এক সংক্ষিপ্ত সফরে সাতকানিয়া লোহাগাড়া সফর করছেন।
ব্যারিষ্টার বিপ্লবের এ সফরকে ঘিরে সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
সরেজমিন দেখা যায়,দোহাজারী সাংগু ব্রীজের পর থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় অবস্থিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিপ্লব বড়ুয়াকে স্বাগতম জানিয়ে শত শত তোরণ এবং বড় বড় ব্যানার ফ্যাস্টুন নির্মাণ করেন সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।এসময় নেতাকর্মীরা শত শত গাড়ি নিয়ে ব্যারিষ্টার বিপ্লবের গাড়ি বহরের সাথে যোগ দেয়।
ব্যারিষ্টার বিপ্লব পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রীর সদ্য প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের কবরে।সেখানে তিনি দাড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন,এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম,লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাউদ্দীন হিরু সহ অসংখ্য নেতা কর্মী।
কবরে শ্রদ্ধা জানিয়ে ব্যারিষ্টার বিপ্লব মেজর জেনারেল জয়নুল আবেদীনের বাড়িতে যান এবং সেখানে রাখা শোক বইয়ে তাঁর অনুভুতি ব্যাক্ত করেন।
সেখান থেকে তিনি যান লোহাগাড়ায় অবস্থিত সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে।লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মেজর জেনারেল জয়নুল আবেদীনের শোক সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।
তারপর তিনি সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন,বিকাল সাড়ে ৫টায় তিনি সাতকানিয়া জামে মসজিদ কবরস্থানে সাবেক সাংসদ এম ছিদ্দিক এবং আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাদশার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরবর্তীতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।সাতকানিয়া আলীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব।সাধারন সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগ সসহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দীন সিদ্দিক,স্বাচিপ নেতা আ ম ম মিনজাুর রহমান,সাতকানিয়ার পৌর মেয়র মো:জোবায়ের,সাংগঠনিক সম্পাদক মো:শাহজাহান।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ,সাধারন সম্পাদক ওচমান আলী,চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী যুবলীগের সদস্য হেলাল উদ্দীন টিপু,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন মিন্টু,চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো:জোনায়েদ,ছাত্রলীগ নেতা এনামুল হক,জাহেদুল ইসলাম পারভেজ,ইমতিয়ার ফারুক ইমু প্রমূখ।
পরবর্তীতে তিনি চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবুরেজা নেজামউদ্দীন নদভী’র বাড়ি মাদার্শায় তার কন্যার বিয়েতে যোগ দেন।আজ রাত বিমানযোগে তিনি ঢাকা প্রত্যাবর্তন করার কর্মসূচী রয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যারিষ্টার বিপ্লব সাংসদ নদভী’গ্রামের বাড়িতে অবস্থান করছেন।