সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ।অদ্য ০৪/১২/২০২০ ইং রোজ শনিবার সকাল ১১টায় কেরানীহাট গণি মার্কেটে কেক কেটে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদকমন্ডলীর সদস্য মোবারক হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন, দিনার মাহমুদ ফারুক, নজরুল ইসলাম চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, ফয়সাল বাহার মোরশেদ, রাকিব আল হাসান, বোরহান উদ্দিন আজাদ, আলফাজ উদ্দিন, মোঃ তাহসিন, সাকিব আল হাসান, তারেকুল ইসলাম, কুরবান আলী প্রমুখ।