সাতকানিয়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে সাতকানিয়া চলছে লকডাউন। প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় মানুষরা ঘরবন্দি রয়েছে। এলাকায় শত শত পরিবার অসহায়ত্ব মানবেতর জীবন যাপন করছেন। ঠিক এই দুর্যোগ সংকটময় মুহর্তে সাতকানিয়ার মানুষের কথা বিবেচনা করে কর্মহীন মানুষের জন্য খাবার ও ইফতার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে ৩০এপ্রিল বিকেলে সাতকানিয়া ঢেমশায় করোনা আক্রান্ত পরিবারের মাঝে ২০কেজি চাউল,২কেজি চনা,১কেজি চিনি,১কেজি সয়াবিন তেল,১কেজি সেমাই, ১কেজি মসুর ডাল এবং বর্তমান মহামারী দূর্যোগ পরিস্থিতির শিকার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের ২০০ নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার স্বরুপ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ,ছাত্রনেতা সফিউল আলম সোহেল।