সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক নিরীহ মানুষের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। চরতী ইউনিয়নের দুরদুরি বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আলী আহমদ,ফয়েজ আহমদ ও ফজল করিম এর ওয়ারিশদের মালিকানাধীন জায়গা স্থানীয় মাইনুদ্দিন গং সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দোকান নির্মাণের চেষ্টা করলে কুলসুমা বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আদালতে একটি অভিযোগ দাখিল করেন । অভিযোগটি আমলে নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে সবচেয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি সাতকানিয়া কে নির্দেশ দেওয়া হয় । এ নির্দেশের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া থানার অফিসার মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধীয় জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা না করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেন । কিন্তু বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক সন্ত্রাসের লোকজন জোর করে বিরোধীও জায়গায় দোকান নির্মাণ কাজ শুরু করে বিবাদীরা। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা।