নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় "চট্টগ্রাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্পের আওতায় সাঙ্গু নদীর ২১. ৮৩২ কি.মি ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড .আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ২৬ ডিসেম্বর শণিবার বিকেল তিনটায় নলুয়া ইউনিয়ন এলাকায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, পটিয়া জোনের উপ- বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, এডিশনাল এএসপি (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া মুহাম্মদ জিকু, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জায়েদ নুর,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের মানব বিষয়ক সম্পাদক ও আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এটিএম সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সম্পাদক মিনহাজ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।