রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম১৫ আসনে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে ২৬জানুয়ারী সকালে আলুরঘাট সিএনজি শ্রমিক সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সাংসদের একান্ত সচিব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী।
এসময় সাতকানিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, সোনাকানিয়া ইউনিয়ন সমাজসেবক সৌদি প্রবাসী ওমর ফারুক ভুট্টো, জাকারিয়া, শ্রমিক সমিতির সভাপতি জিয়াবুল,সাধারণ সম্পাদক শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।