রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় অবশেষে নিত্যপন্যের জিনিস ছাড়া উপজেলার সকল মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১১মে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বটতলী শহর পরিচালনা কমিটির, দোকান মালিক সমিতি, মার্কেটের মালিক ও হাট বাজার ইজারাদারের সাথে মতবিনিময় সভায় দেশের স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ`র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের মেজর ফুয়াদ আল ফয়সাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ,বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদার,লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মিজবাহ উদ্দিন রাজিব, পদুয়া বাজারের ব্যবসায়ী আবুল হাসেম, ব্যবসায়ী আনোয়ারুল হক।

উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাস দিন দিন প্রকোপ আকারে ধারণ করেছে।লোহাগাড়া ইতিমধ্যে ২১জন করোনায় আক্রান্ত হয়েছে।
সরকারী ভাবে মার্কেট শপিংমল ১০মে থেকে খোলার নির্দেশনা থাকলেও আপনারা নিজ নিজ উদ্যোগে দোকান বন্ধ রেখেছেন, আমরা সত্যিই আনন্দিত।
তিনি আরো জানান, আমাদেরকে দেশ বাঁচাতে হবে।নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া লোহাগাড়ার মার্কেটের সকল দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অান্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় উপজেলার বটতলী মোটর স্টেশন ও পদুয়া বাজারের সকল মার্কেটের ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন।