রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া সদরের দরবেশহাট ডিসি সড়কে সিএনজি আটো রিক্সার ধাক্কায় মো: সামির (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
৭ মার্চ ( শনিবার) দুপুরে নাজিম মৌলভীর কোলনীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত সামির বাশঁখালী উপজেলার ছনুয়া এলাকার মহিউদ্দিনের পুত্র বলে জানা গেছে।
স্হানীয় দোকানদার তারেক দেশবাংলাকে নিশ্চিত করেছেন।
তারা ১ বছর ধরে লোহাগাড়া সদরের দরবেশহাট ডিসি সড়কের নাজিম মৌলভীর কলোনীর পিছনে বাসা ভাড়া করে থাকেন ।
দোকানদার মো: তারেক জানান, সামির রাস্তা পারাপারের সময় কলাউজান থেকে ছেড়ে আসা সিএনজিটি সামিরকে ধাক্কা দেয়।
স্থানীয়রা সামিরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।