নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বটতলী মোটর স্টেশন এলাকাটি উপ-শহর হিসেবে বেশ পরিচিত। এখানে গড়ে উঠেছে ব্যাংক বীমা ও অনেক মার্কেট ও দোকান পাট।
সম্প্রতি লোহাগাড়া বটতলী শহরকে পরিচ্ছন্ন নগরী গড়তে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীকে আহবায়ক করে তরুণ ব্যবসায়ী, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ১৩ জন বিশিষ্ঠ লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন আহবায়ক কমিটি নামকরণে কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
তারা নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর পর বটতলী শহর কে পরিচ্ছন্ন ও যানযটমুক্ত নগরী গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কয়েকবার মিটিং করেছেন নব গঠিত কমিটি।
তারই ধারাবাহিকতায় বটতলী শহর উন্নয়ন আহবায়ক কমিটির সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, বটতলী শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর।
তাই তারা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটি কর্তৃক হকার্স এবং কাঁচাবাজার থেকে দৈনন্দিন আদায়কৃত চাঁদার কুপন এর ভিত্তিতে প্রতিমাসে ১৫দিন পর পর দুই ধাপে কুপন ড্র মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অপরদিকে মার্কেট গুলোতে প্রতি মাসে এক বার চাঁদা আদায়ের কারণে একবার কুপন ড্র এর মাধ্যমে পুরুষ্কার বিতরণ করা হবে।
বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান জানান,আমি কিছু বটতলী ব্যবসায়ীদের নতুনত্ব এবং ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উৎসাহ জোগাতে চাই। বটতলী শহরের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে আমরা এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছি। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বটতলী শহর কে পরিষ্কার- পরিচ্ছন্ন শহর গড়তে কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, হকার্স এবং কাঁচাবাজার থেকে দৈনন্দিন আদায়কৃত চাঁদার কুপন এর ভিত্তিতে প্রতিমাসে ১৫দিন পর পর দুই ধাপে কুপন ড্র মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অপরদিকে মার্কেট গুলোতে প্রতি মাসে এক বার চাঁদা আদায়ের কারণে একবার কুপন ড্র এর মাধ্যমে পুরুষ্কার বিতরণ করা হবে।
লাকি কুপনে বিজয়ীরা পাবেন
প্রথম পুরুষ্কার ডিজিটাল স্কেল,২য় পুরুষ্কার-মোবাইল ফোন,তৃতীয় পুরুষ্কার-ছোট ফ্যান, চতুর্থ পুরুষ্কার-কম্বল এবং ৫ম পুরুষ্কার-
চার্জ লাইট ।
আমরা সকল ব্যবসায়ীদের সহযোগীতা চাই, পরামর্শ চাই।